WhatsApp Plus: পিন করা যাবে ২০টি চ্যাট, কিন্তু সাবস্ক্রাইব করতে হবে হোয়াটসঅ্যাপ, জানেন নয়া নিয়ম | WhatsApp Plus Subscription Launched in India, Users Can Access Premium Features for Rs 79 Per Month - 24 Ghanta Bangla News
Home

WhatsApp Plus: পিন করা যাবে ২০টি চ্যাট, কিন্তু সাবস্ক্রাইব করতে হবে হোয়াটসঅ্যাপ, জানেন নয়া নিয়ম | WhatsApp Plus Subscription Launched in India, Users Can Access Premium Features for Rs 79 Per Month

Spread the love

নয়া দিল্লি: হোয়াটসঅ্যাপ (Whatsapp) ব্যবহার করতে গেলে এবার থেকে লাগবে টাকা? হ্যাঁ এটাই বাস্তব। হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতে গেলে এবার থেকে ৭৯ টাকা খরচ করতে হবে। আসলে ভারতে প্রথমবার পেইড সাবস্ক্রিপশন (Whatsapp Paid Subscription) পরিষেবা চালু করেছে হোয়াটসঅ্যাপ। এই নতুন প্ল্যানটির নাম হোয়াটসঅ্যাপ প্লাস (Whatsapp Plus)। মূলত, এই প্ল্যানটি অ্যান্ড্রয়েড ও iOS—উভয় ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। যার মাসিক সাবস্ক্রিপশন ফি রাখা হয়েছে ৭৯ টাকা। তবে নতুন গ্রাহকরা প্রথম মাসে ট্রায়াল হিসেবে বিনামূল্যে এই পরিষেবা ব্যবহার করতে পারবেন।

তবে, যাঁরা সাবস্ক্রাইব করতে চাইবেন না অর্থাৎ সাধারণ ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপের মূল পরিষেবাগুলি আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। মেসেজিং, ভয়েস ও ভিডিও কল, স্ট্যাটাস আপডেটের মতো গুরুত্বপূর্ণ ফিচারগুলিতে কোনও পরিবর্তন আনা হয়নি।

WhatsApp Plus-এ কী কী সুবিধা মিলবে?

হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে, মূলত অ্যাপের কাস্টমাইজেশন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার জন্য আনা হয়েছে WhatsApp Plus। এই সাবস্ক্রিপশনের মাধ্যমে ব্যবহারকারীরা ১৮টি নতুন কালার থিম এবং ১৪টি নতুন অ্যাপ আইকন ডিজাইনের সুবিধা পাবেন।

এছাড়াও থাকছে বেশ কিছু অতিরিক্ত সুবিধা। যেমন, শুধুমাত্র সাবস্ক্রাইবারদের জন্য বিশেষ রিংটোন, নতুন স্টিকার প্যাক এবং চ্যাট পিন করার ক্ষেত্রে বাড়তি সুবিধা থাকছে। আগে যেখানে নির্দিষ্ট সংখ্যক চ্যাট পিন করা যেত, সেখানে WhatsApp Plus ব্যবহারকারীরা একসঙ্গে ২০টি পর্যন্ত চ্যাট পিন করতে পারবেন। পাশাপাশি চ্যাট লিস্টকে আরও সহজে সাজানো এবং ব্যক্তিগত পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করার জন্য নতুন কিছু অপশনও যুক্ত করা হয়েছে।

কীভাবে সাবস্ক্রাইব করবেন?

WhatsApp Plus সাবস্ক্রাইব করতে হলে প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিংসে যেতে হবে। সেখানে সাবস্ক্রিপশন অপশনে গিয়ে WhatsApp Plus-এ ক্লিক করে পেমেন্ট দিতে হবে। গুগল পে স্টোরের মাধ্যমে পেমেন্ট করা যাবে।

সাবস্ক্রিপশন সক্রিয় হয়ে গেলে ব্যবহারকারী একটি কনফার্মেশন নোটিফিকেশন পাবেন। তবে এই ফিচারটি এখনও ধাপে ধাপে আনা হচ্ছে। ফলে অনেকের অ্যাকাউন্টে এখনও সাবস্ক্রিপশন অপশনটি নাও দেখা যেতে পারে। সেক্ষেত্রে কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে।

WhatsApp Plus কেন প্রয়োজন?

হোয়াটসঅ্যাপ প্লাস মূলত তাঁদের জন্য, যাঁরা অ্যাপটিকে নিজের পছন্দ অনুযায়ী সাজাতে চান। তবে যারা শুধুমাত্র মেসেজিং ও কলিংয়ের মতো সাধারণ কাজের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তাঁদের জন্য এই সাবস্ক্রিপশন খুব বেশি প্রয়োজনীয় নাও হতে পারে। কারণ, WhatsApp-এর মূল পরিষেবাগুলি আগের মতোই বিনামূল্যে ব্যবহার করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *