বিজ্ঞানে অ্যাডমিশন তলানিতে, সিট পেয়েও ভর্তি হলেন না ৮৫ হাজার! - 24 Ghanta Bangla News
Home

বিজ্ঞানে অ্যাডমিশন তলানিতে, সিট পেয়েও ভর্তি হলেন না ৮৫ হাজার!

Spread the love

সূত্রের খবর, প্রত্যাশা মতোই সবচেয়ে বেশি ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন তিন বছরের মাল্টি–ডিসিপ্লিনারি বা সাবেক পাশ কোর্সে (এমডিসি)। এ দিন সন্ধ্যা পর্যন্ত যে ২ লাখ ৯৫ হাজার পড়ুয়া ভর্তি হয়েছেন, তার সিংহভাগই এমডিসি–তে। তার পরে রয়েছে যথাক্রমে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, এডুকেশন, দর্শন, হিউম্যানিটিজ (নতুন বিষয়), ভূগোল, অ্যাকাউটেন্সি অনার্স। বেসিক সায়েন্সের (অনার্স) তিনটি বিষয়ে সব মিলিয়ে ভর্তি হয়েছেন মোটে ৯৬১৯ জন! যা মোট পড়ুয়া ভর্তির নিরিখে ৩.২৫ শতাংশ। তিন বছরের পাশ কোর্সে প্রায় সাড়ে ২৩ শতাংশ ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন। বিজ্ঞানের অনার্সে পড়ুয়া ভর্তির নিরিখে এগারো নম্বরে রয়েছে জুলজি, পনেরো নম্বরে ম্যাথামেটিক্স, আঠেরো নম্বরে কেমিস্ট্রি এবং কুড়ি নম্বরে ফিজ়িক্স। এই তালিকার মাঝে রয়েছে সংস্কৃত, অ্যাকাউটেন্সি অ্যান্ড ফিনান্স, সোসিওলজি, কমার্স, বটানি, ফিজিক্যাল এডুকেশন। ক‍লেজ অধ্যক্ষদের সিংহভাগ বল‍ছেন, রাজ্য জয়েন্ট ও নিট–এর ফলপ্রকাশ হলে বিজ্ঞানের তিনটি বিষয়ে ভর্তির সংখ্যা দুই শতাংশেরও নীচে চলে যেতে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *