‘গেরুয়া জার্সিতেই স্বচ্ছন্দ ভারত’, রং বদল বিতর্কে মন্তব্য হকি দলের কোচের - 24 Ghanta Bangla News
Home

‘গেরুয়া জার্সিতেই স্বচ্ছন্দ ভারত’, রং বদল বিতর্কে মন্তব্য হকি দলের কোচের

Spread the love

হকি দলের জার্সির রং বদল নিয়ে কী বললেন কোচ?

এক ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে ফুলটন বলেন, ‘জার্সির রং ঠিক না ভুল, কী হওয়া উচিত বা নয়, তা বলার জন্য আমি এখানে নেই। তবে নীল পিচে গেরুয়া রঙের জার্সিতে বৈপরীত্য তৈরি হয়, যা একটা বড় পার্থক্য গড়ে দেয়।’ এর পাশাপাশি টেকনিক্যাল দিক থেকেও কেন গেরুয়া রং গুরুত্বপূর্ণ তার স্বপক্ষে যুক্তি দেন ফুলটন। জাপানের হকি দলের জার্সির উদাহরণ টেনে আনেন।

তাঁর মতে, ‘আমার মনে হয়, এই পরিবর্তন বড় প্রভাব ফেলেছে। ফাইনালে যখন জাপানের বিরুদ্ধে খেলি, তখন রাতে নীল পিচে ওদের গাঢ় নীল রঙের জার্সি আলাদা করে চেনা সহজ নয়। আমরা এখন গেরুয়া জার্সি পরে খেলছি। তাতেও ভারতের হয়েই খেলছি। তবে রাতে নীল টার্ফে কমলা জার্সিতে দলের সতীর্থদের অনেক স্পষ্ট দেখা যায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *