পুলিশের সামনে তৃণমূল নেতাকে মারধর, উত্তেজনা নৈহাটিতে
শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার সোদপুরের একটি আবাসন থেকে পুলিশ তৃণমূল যুব নেতা অভিজিৎ চট্টোপাধ্যায়কে পাকড়াও করে। ধৃতকে এ দিন ব্যারাকপুর আদালতে পাঠানোর জন্য থানা থেকে বের করতেই থানা চত্বরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ দিন তাঁকে থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।