Madan Mitra: প্রায় ১১ ঘণ্টার তল্লাশি, মদনের ঘর থেকে এইসব নিয়ে চলে গেলেন গোয়েন্দারা | After 11 hours of Search ed took some documents from Madan Mitras house - 24 Ghanta Bangla News
Home

Madan Mitra: প্রায় ১১ ঘণ্টার তল্লাশি, মদনের ঘর থেকে এইসব নিয়ে চলে গেলেন গোয়েন্দারা | After 11 hours of Search ed took some documents from Madan Mitras house

Spread the love

কলকাতা: আগে গিয়েছিল সিআইডি। এরপর আজ পুর নিয়োগ দুর্নীতি মামলায় কামারহাটির বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) একাধিক ফ্ল্যাটে তল্লাশি চালান ইডির (ED) আধিকারিকরা। শনিবার সাত-সকালে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। প্রায় ১১ ঘণ্টা তল্লাশির পর মদনের ঘর থেকে বেরিয়ে গেলেন তদন্তকারী আধিকারিকরা।

কী মিলল মদনের ঘর থেকে?

এ দিন বেশ কিছু নথি সংগ্রহ করে নিয়ে গিয়েছেন আধিকারিকরা। এমনটাই জানিয়েছেন মদন মিত্র ফ্ল্যাটের কেয়ারটেকার সীতারাম পাহাড়ি। তিনি বলেন, “ওরা সকালে এসেছিল। বলল আমরা ইডি। তারপর কিছু কাগজপত্র দেখছিল। বেশ কিছু কাগজপত্র নিয়ে গেছে। দাদার খোঁজ করছিল।”

এখানে উল্লেখ্য, আজ একেবারে কাকভোরেই সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের নিয়ে মদনের ফ্ল্যাটে চলে যান ইডি-র ৫ থেকে ৬ জন আধিকারিক। তারপর ঘরেও প্রথম ঢুকতে বেগ পেতে হয় গোয়েন্দাদের। গিয়েই ঢুকতে পারেননি তাঁরা। দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হয় গোয়েন্দা আধিকারিকদের। জোঁকা মেট্রো স্টেশন সংলগ্ন ওই ফ্ল্যাট তালা বন্ধ থাকায় বেশ কিছুক্ষণ তাঁদের বাইরেই দাঁড়িয়ে থাকতে হয়। সেখানেও বন্ধ ছিল দরজা। দেড় ঘণ্টার বেশি সময় ধরে তাঁরা সেখানেই অপেক্ষা করেন। খোঁজ-খবর শুরু হয় চাবির জন্য। অন্যদিকে হানা দেওয়া হয় মদন মিত্রের ভবানীপুরের ফ্ল্যাটেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *