‘স্কুল শিক্ষকদের কাছেই টিউশন পড়ব’, রাস্তায় মিছিল করে দাবি স্কুল পড়ুয়াদের - 24 Ghanta Bangla News
Home

‘স্কুল শিক্ষকদের কাছেই টিউশন পড়ব’, রাস্তায় মিছিল করে দাবি স্কুল পড়ুয়াদের

Spread the love

কেন এই দাবি তাদের?

ছাত্র-ছাত্রীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা সরকারি স্কুল শিক্ষকদের কাছে টিউশনি পড়ে আসছে। ওই শিক্ষকেরা যে পদ্ধতিতে পড়াতেন, যে ভাবে পড়া বুঝিয়ে দিতেন এবং যে ভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়াতেন, তার উপরে নির্ভর করে ভবিষ্যৎ পরিকল্পনা করেছে বলে জানাচ্ছে পড়ুয়ারা। এমন সময়ে টিউশন বন্ধ হয়েছে, যার কয়েক মাস পরেই গুরুত্বপূর্ণ পরীক্ষা। তাতেই চিন্তায় পড়েছে তারা। অন্তত চলতি শিক্ষাবর্ষ শেষ না হওয়া পর্যন্ত সরকারি স্কুল শিক্ষকদের কাছে টিউশন পড়ার সুযোগ বজায় রাখার দাবি জানিয়েছে ওই ছাত্র-ছাত্রীরা। প্রথমে তারা গঙ্গারামপুর বিধানসভার বিধায়কের অফিসের সামনে ভিড় করে নিজেদের দাবি তুলে ধরার চেষ্টা করে। কিন্তু বিধায়ককে সেখানে না পেয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে মিছিল করে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *