স্বরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়েই টেকনিশিয়ান স্টুডিয়োয় তল্লাশি পুলিশের
গত ৪ জুন বেশ কিছু অভিযোগে গ্রেপ্তার করা হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে। ১৮ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার তাঁকে নিয়ে টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিয়োয় পৌঁছয় পুলিশ। বেশ কিছুদিন ধরেই অভিযোগের পাহাড় জমছিল তাঁর বিরুদ্ধে। তৎকালীন শাসকদল ঘনিষ্ঠ হওয়ায় মুখ খোলেননি বলে দাবি অনেকের। গত সোম ও মঙ্গলবার স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাট ও সুরুচি সঙ্ঘের ক্লাবেও ম্যারাথন তল্লাশি চালিয়েছে পুলিশ।