IPL 2024: ধোনির ধৈর্য্যের সীমা ভাঙল, কোহলি-ডু'প্লেসিদের সঙ্গে হাত না মিলিয়েই ছাড়লেন মাঠ; ভিডিয়ো নিয়ে চর্চা তুঙ্গে - Bengali News | MS Dhoni leaves without shaking hands with RCB players after RCB vs CSK IPL 2024 match, watch video - 24 Ghanta Bangla News
Home

IPL 2024: ধোনির ধৈর্য্যের সীমা ভাঙল, কোহলি-ডু’প্লেসিদের সঙ্গে হাত না মিলিয়েই ছাড়লেন মাঠ; ভিডিয়ো নিয়ে চর্চা তুঙ্গে – Bengali News | MS Dhoni leaves without shaking hands with RCB players after RCB vs CSK IPL 2024 match, watch video

Spread the love

ধোনির ধৈর্য্যের সীমা ভাঙল, কোহলি-ডু’প্লেসিদের সঙ্গে হাত না মিলিয়েই ছাড়লেন মাঠ; ভিডিয়ো নিয়ে চর্চা তুঙ্গেImage Credit source: BCCI

কলকাতা: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ঠান্ডা মাথার মানুষ। মেজাজ তিনি কমই হারান। মাহিকে হাসিমুখেই প্রায় সব সময় দেখেন তাঁর ভক্তরা। কিন্তু তাঁরও মন খারাপ হয়। বিরক্তি হয়। তিনিও মাঝে মাঝে ধৈর্য্য হারান। শনিবার রাতে আইপিএলের (IPL) ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে আরসিবি (RCB)। সোশ্যাল মিডিয়ায় এর মধ্যে ভাইরাল হয়েছে ধোনির এক ভিডিয়ো। যেখানে দেখা যায়, আরসিবির ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়েই মাঠ ছাড়েন মহেন্দ্র সিং ধোনি। তারপর…

কেন আরসিবির ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়েই মাঠ ছেড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি?

আসলে শনিবার রাতে ইয়েলোব্রিগেডকে শেষ ওভারে হারায় আরসিবি। তারপরই সেলিব্রেশনে মেতে ওঠেন আরসিবির ক্রিকেটাররা। সেই সময় মহেন্দ্র সিং ধোনি মাঠের মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন আরসিবির ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য বিনিময়ের জন্য। কিন্তু আরসিবির ক্রিকেটাররা নিজেদের মধ্যে প্লে অফে ওঠার জয় সেলিব্রেট করছিলেন দেখে, হঠাৎ করেই মাঠ ছেড়ে বেরিয়ে যান ধোনি।

নেটদুনিয়ায় অনেকেই বলেছেন, আরসিবির ক্রিকেটারদের উচিত ছিল ধোনির সঙ্গে হাত মেলানোর পর সেলিব্রেশন করা। এই প্রসঙ্গে ক্রিকবাজে ভারতীয় ধারাভাষ্যকার হর্ষ ভোগলে এবং ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন তাঁদের মতামত জানিয়েছেন। তাঁদের মতে, হতেই পারে মহেন্দ্র সিং ধোনি শেষ ম্যাচ খেললেন। ফলে আরসিবির ক্রিকেটারদের উচিত ছিল প্রথমে সৌজন্য বিনিময় পর্ব সেরে নেওয়া। ধোনির সঙ্গে হাত মেলানোর পর আবার আরসিবির ক্রিকেটাররা সেলিব্রেশন করতেই পারতেন।

হর্ষর মতে, ম্যাচ শেষে করমর্দন করাটা আমাদের খেলার এক আলাদাই সৌন্দর্য। সেলিব্রেশন অবশ্যই করবেন ক্রিকেটাররা, কিন্তু হাত মেলানোর পর করলে ভালো হত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *