Knife attack at National Conference rally: কাশ্মীরে রক্তাক্ত রোডশো! এলোপাথারি ছুরিতে আহত ফারুক আবদুল্লার দলের ৩ কর্মী - Bengali News | Knife attack on national conference rally in jammu and kashmir s poonch 3 injured - 24 Ghanta Bangla News
Home

Knife attack at National Conference rally: কাশ্মীরে রক্তাক্ত রোডশো! এলোপাথারি ছুরিতে আহত ফারুক আবদুল্লার দলের ৩ কর্মী – Bengali News | Knife attack on national conference rally in jammu and kashmir s poonch 3 injured

Spread the love

শ্রীনগর: নির্বাচনী প্রচারে ছুরি নিয়ে হামলা। রবিবার (১৯ মে), এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হল জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলা। এদিন এই জেলায় ন্যাশনাল কনফারেন্স দলের একটি রোডশো ছিল। রোডশো চলাকালীনই অজ্ঞাত পরিচয় হামলাকারীরা ছুরি নিয়ে হামলা চালায় ন্যাশনাল কনফারেন্স দলের কর্মীদের উপর। এই ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে পুঞ্চের মেনধর এলাকায়। রোডশোয় উপস্থিত ছিলেন ন্যাশনাল কনফারেন্স দলের প্রধান তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। উপস্থিত ছিলেন অনন্তনাগের ন্যাশনাল কনফারেন্স প্রার্থী মিয়াঁ আলতাফ রাজৌরিও। আহতরা সকলেই ন্যাশনাল কনফারেন্স দলের কর্মী বলে জানা গিয়েছে।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *