অসুস্থ হওয়ার দাবি, জেলায় জেলায় তৃণমূল নেতাদের পদত্যাগ - 24 Ghanta Bangla News
Home

অসুস্থ হওয়ার দাবি, জেলায় জেলায় তৃণমূল নেতাদের পদত্যাগ

Spread the love

অন্য দিকে, শনিবার বীরভূমের সিউড়ি–২ ব্লকের তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের তিন জন প্রধান পদত্যাগ করলেন। বীরভূম জেলা বিজেপির দাবি, কেউ আর তৃণমূলের সঙ্গে থাকতে চাইছেন না। জেলা তৃণমূল বিষয়টি খোঁজ নিয়ে দেখছে। পদত্যাগী তিন পঞ্চায়েত প্রধান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছেড়েছেন। আদৌ কি তাঁরা শারীরিক ভাবে অসুস্থ নাকি তৃণমূলের পঞ্চায়েত প্রধান হয়ে থাকতে চাইছেন না, সেই নিয়েও উঠেছে প্রশ্ন। বনসংখ্যা গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ বশিরউদ্দিন, অবিনাশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফুলমণি হাজরা ও কোমা গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রধান সুমিত্রা টুডুরা দাবি করেছেন তাঁরা শারীরিক ভাবে অসুস্থ। অবিনাশপুর পঞ্চায়েতের প্রধান ফুলমণি হাজরা বলেন, ‘শারীরিক কারণে পঞ্চায়েতে সময় দিতে পারছি না। তাই পদত্যাগ করলাম।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *