যাদবপুরের প্লেসমেন্ট সেলও দুর্নীতির আখড়া, রিপোর্ট কমিটির - 24 Ghanta Bangla News
Home

যাদবপুরের প্লেসমেন্ট সেলও দুর্নীতির আখড়া, রিপোর্ট কমিটির

Spread the love

এই সময়: রাজ্যের অন্যতম পাঁচতারা শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্লেসমেন্ট এবং ট্রেনিং সেলের কাজকর্ম নিয়ে ওঠা একাধিক অভিযোগের তদন্তে তৈরি হওয়া কমিটি তাদের অন্তর্বর্তীকালীন রিপোর্ট জমা দিল। উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের হাতে এই রিপোর্ট তুলে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গৌরবময় প্লেসমেন্টের ইতিহাস, গরিমা ও স্বচ্ছতা যাতে কোনওভাবেই ক্ষুণ্ণ না হয়, তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে ওই কমিটি।বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, প্লেসমেন্ট অফিসারের জমা দেওয়া নিয়োগ সংক্রান্ত তথ্যে ব্যাপক গরমিল খুঁজে পেয়েছে তদন্তকারী দল। বিভিন্ন মাধ্যম থেকে আনুষঙ্গিক নথি সংগ্রহ করে কমিটি দেখেছে, চাকরিতে নিয়োগের প্রস্তাব (জব অফার) এবং ক্যাম্পাসে আসা নিয়োগকারী সংস্থাগুলির সংখ্যা নিয়ে যে পরিসংখ্যান পেশ করা হয়েছিল, তা বাস্তবের সঙ্গে মেলে না এবং অনেকটাই অতিরঞ্জিত। সবথেকে বড় কথা, ওই দাবির সপক্ষে কোনও উপযুক্ত প্রমাণ বা নথিপত্র তিনি কমিটিকে দেখাতে পারেননি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *