গ্রামীণ কর্মসংস্থানেও টাকা নয়ছয়, এফআইআর-নির্দেশ কেন কার্যকর হয়নি, সোমবার কোর্টের দৃষ্টি আকর্ষণ - 24 Ghanta Bangla News
Home

গ্রামীণ কর্মসংস্থানেও টাকা নয়ছয়, এফআইআর-নির্দেশ কেন কার্যকর হয়নি, সোমবার কোর্টের দৃষ্টি আকর্ষণ

Spread the love

এই সময়: মালদায় বন্যাত্রাণের কোটি কোটি টাকা দুর্নীতি নিয়ে অভিযোগ উঠেছিল আগেই। এ বার কেন্দ্রীয় সরকারের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে মালদার একাধিক পঞ্চায়েতে টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে। এ বছরের ফেব্রুয়ারিতে অভিযুক্ত এক প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও তাঁর দলবলের বিরুদ্ধে এফআইআর–এর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই নির্দেশ গত তিন মাসেও কেন কার্যকর করা হয়নি, কাল, সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করবেন মামলাকারীরা। যে ভাবে বন্যাত্রাণের টাকা প্রকৃত ক্ষতিগ্রস্তদের বঞ্চিত করে নেতা ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে ঢুকিয়ে কাটমানি খাওয়া হয়েছিল, কেন্দ্রের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের টাকাও একইরকম ভাবে নয়ছয় করা হয়েছে বলে অভিযোগ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *