“আমাকে কেউ মারতে আসবে না” তবু কেন নিরাপত্তা নিয়ে চলেন প্রিয়াঙ্কা? - Bengali News | Priyanka Chopra On Why She Needs Security In Hollywood: ‘Nobody’s Going To Kill Me; That Reason…’ - 24 Ghanta Bangla News
Home

“আমাকে কেউ মারতে আসবে না” তবু কেন নিরাপত্তা নিয়ে চলেন প্রিয়াঙ্কা? – Bengali News | Priyanka Chopra On Why She Needs Security In Hollywood: ‘Nobody’s Going To Kill Me; That Reason…’

হলিউডের ঝলমলে রেড কার্পেট হোক বা পার্কে মেয়েকে নিয়ে আইসক্রিম খাওয়া প্রিয়াঙ্কা চোপড়ার পাশে নিরাপত্তারক্ষী দেখা গেলে অনেকেই ভাবেন, নিশ্চয়ই বড় কোনও হুমকি রয়েছে। আবার অনেকে বিরক্ত হন, ভাবেন খুব ঘ্যাম অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ধারণা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। স্পষ্ট জানালেন, তাঁর প্রাণসংকট নেই। তবে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে তিনি অত্যন্ত সচেতন বিশেষ করে মেয়েকে ঘিরে।

সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, “যে কেউ আমার কাছে আসতে পারে, আমি ছবি তুলতে আপত্তি করি না। আমার নিরাপত্তারক্ষীরাও জানেন, আমি মানুষের সঙ্গে কথা বলতে ভালোবাসি। কিন্তু তাঁরা খেয়াল রাখেন যেন আমাদের অনুমতি ছাড়া কেউ ভিডিও না তোলে।”

তিনি আরও বলেন, এখন সবার হাতে মোবাইল। ফলে মুহূর্তের মধ্যে ব্যক্তিগত সময়ের মুহূর্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তিনি বলেন “পার্কে গিয়েছি, বা আইসক্রিম খাচ্ছি কিছুক্ষণের মধ্যেই সেটা সোশ্যাল মিডিয়ায় দেখে ফেলি। বিশেষ করে মেয়েকে নিয়ে থাকলে বিষয়টা বেশি অস্বস্তিকর লাগে। তাই নিরাপত্তা সেই কারণেই। তা না হলে আমার দরকার নেই। আমাকে কেউ মারতে আসবে না,”— খোলাখুলি বলেন তিনি।

প্রিয়াঙ্কার মেয়ে মালতি এখন তিন বছরের। মেয়েকে যতটা সম্ভব স্বাভাবিক পরিবেশে বড় করতে চান তিনি ও তাঁর স্বামী নিক জোনাস। কিন্তু তারকা বাবা-মা হওয়ায় কৌতূহলের শেষ নেই। তাই অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ছড়িয়ে পড়া আটকাতেই এই অতিরিক্ত সতর্কতা বলে জানান অভিনেত্রী।

কাজের দিক থেকেও ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা। খুব শিগগিরই তাঁকে দেখা যাবে দ্য ব্লাফ ছবিতে। পাশাপাশি এস এস রাজামৌলির আগামী ছবি বারাণসী-তেও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তিনি। এই ছবিতে মহেশ বাবুর সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা। অভিনেত্রীর নতুন কাজ আসার অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *