টিবি-মুক্ত ভারত কেন্দ্রীয় প্রকল্পে যুক্ত হলো পশ্চিমবঙ্গ, ঘোষণা মুখ্যমন্ত্রীর - 24 Ghanta Bangla News
Home

টিবি-মুক্ত ভারত কেন্দ্রীয় প্রকল্পে যুক্ত হলো পশ্চিমবঙ্গ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

বিজেপি বিধায়ক ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘জাতীয় যক্ষ্মা নির্মুল কর্মসূচি’র মাধ‌্যমে দেশকে টিবি মুক্ত করার লক্ষ‌্য নিয়ে নেমেছেন। সংকল্পটির মূল লক্ষ্য, দ্রুত টিবি রোগী শনাক্তকরণ, সঠিক ও সম্পূর্ণ চিকিৎসা, রোগীর পুষ্টি ও সামাজিক সহায়তা, টিবি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। এই সংকল্পের স্লোগান, ‘আসুন সবাই মিলে সংকল্প করি, টিবি মুক্ত ভারত গড়ি।’ বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে এই প্রকল্পে অংশ নেয়নি আগের সরকার। উল্লেখ‌্য, গত ২৪ মার্চ জাতীয় যক্ষ্মা দিবসে টিবি মুক্ত ভারত অভিযানের ঘোষণা হয়েছে। ১০০ দিনের বিশেষ একটি কর্মসূচিও নেওয়া হয়েছে। ১০০ দিনের সেই কর্মসূচিতে রয়েছে, উচ্চ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে ব‌্যাপক ভাবে টিবির স্ক্রিনিং করতে হবে। এই জনগোষ্ঠীর মধ্যে রয়েছে ডায়াবিটিস রোগী, বয়স্ক ব‌্যাক্তি, অপুষ্টিতে ভোগা মানুষ, বস্তি এবং ঘনবসতিপূর্ণ এলাকার বাসিন্দারা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *