এ বার গ্রেপ্তার চুঁচুড়ার অসিত মজুমদার, মেডিক্যালের পরে তোলা হবে কোর্টে
এ বার গ্রেপ্তার চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। শনিবার পিপুলপাতিকে তৃণমূলের অবরোধ কর্মসূচী চলাকালীন পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে অসিতের বিরুদ্ধে। সেই ঘটনায় রবিবার সকালে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অসিত মজুমদার ছাড়া তালিকায় আছেন চুঁচুড়া পুরসভার ভাইস চেয়ারম্যান পার্থ সাহাও। চুঁচুড়া থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে মেডিক্যালের পরে তোলা হবে আদালতে।
সবিস্তার আসছে