TMC Leader death: বাগানবাড়িতে তৃণমূল নেতাকে এভাবে দেখতে হবে? মানতেই পারছেন না দলের লোকজন - Bengali News | One tmc leader deadbody recover from durgapur - 24 Ghanta Bangla News
Home

TMC Leader death: বাগানবাড়িতে তৃণমূল নেতাকে এভাবে দেখতে হবে? মানতেই পারছেন না দলের লোকজন – Bengali News | One tmc leader deadbody recover from durgapur

Spread the love

দুর্গাপুর: মহালয়ার আগের রাতে গিয়েছিলেন একটি বাগানবাড়িতে। তবে সেখানে তাঁকে এভাবে দেখতে হবে কেউ কল্পনাও করতে পারেননি।দুর্গাপুরে তৃণমূল নেতার রহস্যমৃত্যু। শনিবার বিকেলে দুর্গাপুরের কমলপুরের দাসের বাঁধ এলাকায় একটি বাগানবাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার জেলা তৃণমূলের প্রাক্তন সহ সভাপতি বছর পঁয়ষট্টির নিখিল নায়েকের। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে হাজির হয় প্রচুর তৃণমূল কর্মী-সমর্থকরা। এলাকায় পৌঁছয় আসানসোল দুর্গাপুর পুলিশের আধিকারিকরা। তৃণমূল কর্মীদের একাংশের দাবি নিখিল নায়েককে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরে নিজের বাগানবাড়িতে কয়েকজন বন্ধুর সঙ্গে খাওয়া-দাওয়া করেছেন নিখিলবাবু। পরে আর বাড়িতে ফেরেননি। এরপর বাগানবাড়ি থেকে উদ্ধার হয় তাঁর দেহ। একতলা বাগান বাড়ির ছাদে ওঠার জন্য একটি সিড়ির ঘর আছে। সিঁড়ির নীচে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় দেহটি। খবর দেওয়া হয় দুর্গাপুর থানার পুলিশকে।

তৃণমূল নেতা যে অবস্থায় দেহ উদ্ধার হয়েছেন তা দেখে অনুগামী ও দলীয় কর্মীরা দাবি নিখিল নায়েককে খুন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করতে গেলে বাধা দেয় দলীয় কর্মী ও অনুগামীরা। তাঁদের দাবি আগে যথাযথ তদন্ত হবে, তারপর দেহ নিয়ে যাবে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় কমব্যাট ফোর্স। গতকাল সন্ধ্যে সাতটা নাগাদ ঘটনাস্থলে আসেন পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় দফতরের মন্ত্রী এলাকার বিধায়ক প্রদীপ মজুমদার। তাঁর উপস্থিতিতে দেহ উদ্ধার করে পুলিশ।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা জানিয়েছেন, সমস্ত দিক নজরে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *