শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচলে ধাক্কা। Sealdah Bongaon Train Service
রেল সূত্রে খবর, লাইনের উপর গাছ ভেঙে পড়ায় একাধিক লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। যুদ্ধকালীন তৎপরতায় গাছ কাটার কাজ শুরু করেন রেলকর্মীরা। রেলের তরফে জানানো হয়েছে, এক ও দুই নম্বর লাইন থেকে গাছ সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। তারপরেও তিন নম্বর লাইনে কিছু গাছের ডালপালা পড়ে ছিল বলে সেখানে আরও কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল।