Jadavpur University: জামশেদপুরে গুলি করে খুনের অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গ্রেফতার ২ - Bengali News | 2 youths arrested from Jadavpur University for alleged shooting death in Jamshedpur - 24 Ghanta Bangla News
Home

Jadavpur University: জামশেদপুরে গুলি করে খুনের অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গ্রেফতার ২ – Bengali News | 2 youths arrested from Jadavpur University for alleged shooting death in Jamshedpur

Spread the love

অ্যাপ-ক্যাব চালকের বুদ্ধিতেই গ্রেফতার Image Credit source: Facebook

কলকাতা: জামশেদপুরে গুলি চালিয়ে কলকাতায় গ্রেফতার আরও দুই দুষ্কৃতী। অ্যাপ ক্যাব চালকের বুদ্ধিতে একদিন আগেই প্রগতি ময়দান থানার পুলিশের হাতে ধরা পড়ে মহম্মদ আসিফ নামে এক যুবক। পালিয়ে গিয়েছিল তিনজন। শেষে সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আরও ২ জনকে গ্রেফতার করল দক্ষিণ বিধাননগর থানার পুলিশ। ধৃতদের নাম মনোজ বারিক ও বিশাল বারিক। সূত্রের খবর, চিংড়িহাটায় পুলিশের তাড়া খেয়ে দুই যুবকই ক্যাম্পাসে ঢুকে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে। কিন্তু, শেষ রক্ষা হয়নি। 

পুলিশ সূত্রে খবর, জামশেদপুরে বিষ্ণপুরে গুলি করে শিবম ঘোষ নামে এক ব্যক্তিকে খুনের অভিযোগ ওঠে চার যুবকের বিরুদ্ধে। তিন রাউন্ড গুলি চালায় বলে জানা যায়। ঘটনার পরই এলাকা ছাড়ে। চারজনেই সোজা চলে যায় ঘাটশিলায়। সেখান থেকে ট্রেন ধরে পৌঁছায় সাঁতরাগাছি। সাঁতরাগাছি স্টেশন থেকে বেরিয়ে সাঁপুরজি যাওয়ার জন্য অ্য়াপ-ক্যাব বুক করে তাঁরা। কিন্তু কে জানত এই গাড়িই শেষ পর্যন্ত ধরিয়ে দেবে তাঁদের। 

সূত্রের খবর, ধৃতদের ঘনঘন ফোন আর অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হয় ট্যাক্সি চালকের। তিনি বিষয়টা পুলিশে জানান। পুলিশ ধরতেই গোটা ঘটনা সামনে আসে। তবে তিনজন ধরা পড়লেও একজন এখনও ফেরার। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃতদের কাছ থেকে নতুন কোনও তথ্য উঠে আসে কিনা এখন সেটাই দেখার।  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *