IPL-এ টানা ব্যর্থতার জের, লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়কত্ব ছাড়লেন ঋষভ পন্থ - 24 Ghanta Bangla News
Home

IPL-এ টানা ব্যর্থতার জের, লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়কত্ব ছাড়লেন ঋষভ পন্থ

Spread the love

জল্পনা ছিল আগেই, এ বার তাতে সিলমোহর পড়ল। টানা দুই মরশুমে IPL-এ ব্যর্থতার পরে লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন তারকা ক্রিকেটার ঋষভ পন্থ। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এই খবর জানিয়েছে LSG। ওই বিবৃতিতে জানানো হয়েছে, পন্থ নিজেই টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করেছিলেন ক্যাপ্টেন্সির দায়িত্ব থেকে তাঁকে মুক্তি দেওয়ার জন্য। সেই অনুরোধ মেনে নিয়েছে LSG।

২০২৫ সালে ২৭ কোটি টাকায় ঋষভকে দলে নিয়েছিল লখনৌ। কিন্তু প্রত্যাশা পূরণে ব্যর্থ তিনি। তাই আগামী মরশুমে সঞ্জীব গোয়েঙ্কার দল পন্থকে ধরে রাখবে কি না, সেটা নিয়েই চর্চা চলছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *