বুশেহর প্রদেশে আমেরিকান বিমান ধ্বংস করার দাবি ইরানের
বুশেহর প্রদেশে আমেরিকান বিমান ধ্বংস করা হয়েছে বলে করল ইরান। সেখানকার গভর্নর মাসুদ তানগেস্তানিকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বৃহস্পতিবার বুশেহর প্রদেশের জাম এলাকায় একটি আমেরিকান বিমান ধ্বংস করা হয়েছে। সেখানকার উপকূল এলাকায় এই ঘটনা ঘটেছে বলে দাবি করা হলেও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে আমেরিকান এক আধিকারিককে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে,এই রকম কোনও হামলার ঘটনা অস্বীকার করেছে আমেরিকা।