নাবালিকা ধর্ষণ মামলায় আজীবন কারাদণ্ড বহাল,যোধপুর জেলে আত্মসমর্পণ আশারামের
২০১৩ সালে নিজের আশ্রমে এক নাবালিকাকে ধর্ষণের জন্য আশারামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল বিশেষ পকসো আদালত। সেই রায়কে হাইকোর্টে চ্যালেঞ্জ জানিয়েছিলেন স্বঘোষিত ধর্মগুরু। অন্তর্বর্তী জামিনে মুক্তও ছিলেন তিনি। ৭ জুলাই পর্যন্ত তাঁকে জামিনে মুক্তি দেওয়া দেওয়া হয়েছিল। কিন্তু, বুধবার, তাঁর যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখার নির্দেশ দেয় আদালত। তাঁকে যোধপুর সেন্ট্রাল জেলে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। এর পরেই বৃহস্পতিবার সন্ধ্যায়, আদালতের নির্দেশ মেনে আত্মসমর্পণ করেন তিনি।