CM Mamata Banerjee: বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের, বেতন বাড়ল আশাকর্মীদের – Bengali News | CM Mamata Banerjee: cm mamata banerjee west bengal goverment increase anganwari worker fees
মমতা বন্দ্যোপাধ্য়ায়Image Credit source: Facebook
আগামী এপ্রিল মাস থেকে ৭৫০ টাকা বেতন বৃদ্ধি পাবে আশাকর্মীদের। এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বাড়ানো হয়েছে ৭৫০ টাকা। বৃদ্ধি হয়েছে অঙ্গনওয়াড়ি হেল্পারদের বেতনও। এপ্রিল মাস থেকে তাঁরা পাবেন ৫০০ টাকা বেতন বৃদ্ধি হতে চলেছে তাঁদের। ১ এপ্রিল থেকে সকলের বেতন বাড়ানো হবে।
প্রসঙ্গত, এর আগ রাজ্য বাজেটে মিড ডে মিল রাঁধুনিদের মাইনে ১০০০ থেকে ১৫০০ টাকা করা হয়েছিল। বাড়ানো হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও। উল্লেখ্য়, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করছেন গঙ্গার নিচ থেকে মেট্রো পরিষেবা। আবার গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দেন তিনি বুধবার বড় কিছু ঘোষণা করতে চলেছেন।