নন্দীগ্রাম-হলদিয়া সেতু তৈরির প্রথম ধাপ? প্রাথমিক সমীক্ষা প্রশাসনের
নন্দীগ্রাম ও হলদিয়া জুড়ে যাবে ব্রিজে। পূর্ব মেদিনীপুর জেলায় দীর্ঘ প্রতীক্ষা রয়েছে হলদি নদীর উপর এই ব্রিজ হওয়া নিয়ে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী হলদি নদীর উপর নন্দীগ্রাম -হলদিয়া ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। শনিবার এই ব্রিজের জন্য প্রাথমিক সমীক্ষা করল প্রশাসন। বাশুলিচক ও কেন্দ্যামারিতে সমীক্ষা হয়েছে। উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমার SDO, জেলার সরকারি ইঞ্জিনিয়ার-আধিকারিকরা। উপস্থিত ছিলেন বিডিও, বিএলআরও, পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধক্ষ্যরা।