HP লঞ্চ করল নতুন ট্যাবলেট HP OmniPad 12, জেনে নিন ফিচার? । Ei Samay
কী কী রয়েছে এই ট্যাবলেটে? ১২ ইঞ্চির টাচস্ক্রিন, ৯০ হার্জ় রিফ্রেশ রেট, ৪০০ নিটস ব্রাইটনেস-সহ দুর্দান্ত ডিসপ্লে রয়েছে এই ল্যাপটপে।
এই ট্যাবলেটে কোয়ালাকম স্ন্যাপড্রাগন SM6475Q ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ৮ জিবির LPDDR5 র্যাম ও ১২৮ জিবির UFS স্টোরেজ। এই ট্যাবলেটে রয়েছে দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ। সংস্থার দাবি, একবার সম্পূর্ণ চার্জে প্রায় ১৮ ঘন্টা পর্যন্ত আপনি এতে কাজ করতে পারবেন। এতে আরও একটি বিশেষ সুবিধাও রয়েছে। ডিট্যাচেবল কিবোর্ড রয়েছে এই ট্যাবলেটে। ফলে অফিসের কাজ ও পড়াশোনার জন্য এটি খুবই উপযোগী।
ফিচার কোয়ালিটি হিসেবে এর দামও বাজেটের মধ্যে। ভারতের বাজারে এর দাম শুরু হচ্ছে ৪৮,৯৯৯ টাকা থেকে। জুন মাস থেকে আপনি এই ট্যাবলেটটি কিনতে পারবেন HP-এর বিভিন্ন শোরুম ও অনলাইন প্ল্যাটফর্মেও।