স্বাস্থ্যকর জীবনের বার্তা নিয়ে বাজারে নিউট্রি ওয়ান - 24 Ghanta Bangla News
Home

স্বাস্থ্যকর জীবনের বার্তা নিয়ে বাজারে নিউট্রি ওয়ান

Spread the love

ব্যস্ত জীবনে সহজ ও সাশ্রয়ী স্বাস্থ্যকর অভ্যাস গড়তে নতুন হেলথ-ওয়েলনেস ব্র্যান্ড নিউট্রিওয়ান আনল গ্রিন টি, সিডস ও ন্যাচারাল পণ্য।

কলকাতা: বর্তমানে ব্যস্ত জীবনযাত্রা, দীর্ঘ অফিস আওয়ার এবং অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে স্বাস্থ্য সচেতন মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। বিশেষ করে অফিসগামী তরুণ প্রজন্ম এখন প্রতিদিনের ডায়েটে স্বাস্থ্যকর খাবার ও ন্যাচারাল সাপ্লিমেন্ট যোগ করার দিকে ঝুঁকছেন। এই পরিস্থিতিতেই স্বাস্থ্যকর লাইফস্টাইলকে আরও সহজ ও সাশ্রয়ী করে তুলতে বাজারে আত্মপ্রকাশ করল নিউট্রিওয়ান। ১লা মে ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এই নতুন হেলথ ও ওয়েলনেস ব্র্যান্ড। তাদের মূল বার্তা – “জিও হেলথি লাইফ”।

সংস্থার প্রতিষ্ঠাতা পবন কুমার জানিয়েছেন, বর্তমান সময়ে স্বাস্থ্যকর জীবনযাপন অনেক ক্ষেত্রেই ব্যয়বহুল হয়ে উঠেছে। সেই সমস্যার সমাধান করতেই নিউট্রিওয়ান এমন একটি প্রোডাক্ট রেঞ্জ নিয়ে এসেছে, যেখানে গুণগত মান বজায় রেখেই পণ্য রাখা হয়েছে সাধ্যের মধ্যে। কোম্পানির লক্ষ্য, দেশের সাধারণ মানুষও যেন খুব সহজেই স্বাস্থ্যকর খাবার ও ওয়েলনেস প্রোডাক্ট নিজেদের দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করতে পারেন।

লঞ্চের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে নিউট্রিওয়ান। সংস্থার নিজস্ব ওয়েবসাইট neutrione.com এবং neutrione.in-এর মাধ্যমে এখন সারা ভারতে ডেলিভারি করা হচ্ছে। পাশাপাশি অ্যামাজন, ফ্লিপকার্ট এবং মিশো-এর মতো জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে ব্র্যান্ডের সমস্ত পণ্য। ফলে অনলাইন শপিংয়ের মাধ্যমে সহজেই এই স্বাস্থ্যপণ্য পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের হাতে।

নিউট্রিওয়ান-এর প্রোডাক্ট তালিকায় রয়েছে স্বাস্থ্য সচেতন গ্রাহকদের জন্য একাধিক জনপ্রিয় ও কার্যকর পণ্য। বিশেষভাবে জনপ্রিয়তা পাচ্ছে গ্রীন টি ও চিয়া সিডস্। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের সিডস্ কম্বো, বেসিল সিডস্, ফ্ল্যাক্স সিডস্, পামকিন সিডস্, সানফ্লাওয়ার সিডস্, কুইনোয়া সিডস্, গোন্দ কাতিরা, প্রিমিয়াম ব্ল্যাক রেজিন, রোজমেরি ড্রাইড লিভস্, ক্যামোমাইল ফ্লাওয়ার টি-ব্যাগ, অ্যাপেল সিডার ভিনিগার ট্যাবলেট, মোরিঙ্গা লিভস্ পাওডার সহ আরও একাধিক স্বাস্থ্যপণ্য।

বিশেষ করে অফিসগামী মানুষদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই প্রোডাক্ট লাইনআপ। ব্যস্ত দিনের মাঝেও সহজে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে গ্রীন টি, হার্বাল টি এবং সিডস্-বেস্ড নিউট্রিশন পণ্য দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। কোম্পানির দাবি, নিয়মিত ব্যবহারে এগুলি শরীরকে হাইড্রেটেড রাখতে, ডাইজেস্টিভ সাপোর্ট দিতে এবং দৈনন্দিন ফিটনেস রুটিন বজায় রাখতে সহায়ক হতে পারে।

নিউট্রিওয়ান-এর আরেকটি বড় দিক হল তাদের কম্বো প্যাকেজিং স্ট্র্যাটেজি। চিয়া সিডস্, ফ্ল্যাক্স সিডস্, পামকিন সিডস্ ও সানফ্লাওয়ার সিডস্-এর মতো বিভিন্ন পুষ্টিগুণ সমৃদ্ধ উপাদানকে একত্রিত করে তৈরি করা হয়েছে বিশেষ কম্বো প্যাক। ফলে গ্রাহকরা একসঙ্গে একাধিক পুষ্টিগুণের সুবিধা পাচ্ছেন সহজ ও সাশ্রয়ী উপায়ে।
বর্তমানে ভারতের ওয়েলনেস ও হেলথ ফুড মার্কেট দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক বছরে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও ন্যাচারাল ওয়েলনেস প্রোডাক্টের চাহিদা আরও বাড়বে। সেই বাজারে নিজেদের জায়গা শক্ত করতে শুরু থেকেই ডিজিটাল প্ল্যাটফর্ম ও গ্রাহক সুবিধার উপর জোর দিচ্ছে নিউট্রিওয়ান।

সংস্থার প্রতিষ্ঠাতা পবন কুমার বলেন, “আমাদের লক্ষ্য একটাই, স্বাস্থ্যকর জীবনযাপনকে সকলের কাছে সহজ ও সাশ্রয়ী করে তোলা। মানুষ যেন নিজের দৈনন্দিন জীবনে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকার অভ্যাস তৈরি করতে পারেন, সেই দিকেই আমরা কাজ করছি। নিউট্রিওয়ান শুধু একটি ব্র্যান্ড নয়, বরং একটি হেলদি লাইফস্টাইল মুভমেন্ট।”

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *