এস্তেভাও-পেদ্রোর গোলে প্রথমার্ধে ব্রাজিলের কাছে ২-০ পিছিয়ে ভারত - 24 Ghanta Bangla News
Home

এস্তেভাও-পেদ্রোর গোলে প্রথমার্ধে ব্রাজিলের কাছে ২-০ পিছিয়ে ভারত

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: সূচি অনুযায়ী আজ সন্ধায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ফিফা ফ্রেন্ডলী ম্যাচে নেমেছে ভারত (India Vs Brazil)। যেখানে তাদের লড়াই করতে হচ্ছে পাঁচবারের বিশ্বজয়ী…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: সূচি অনুযায়ী আজ সন্ধায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ফিফা ফ্রেন্ডলী ম্যাচে নেমেছে ভারত (India Vs Brazil)। যেখানে তাদের লড়াই করতে হচ্ছে পাঁচবারের বিশ্বজয়ী দল ব্রাজিলের বিরুদ্ধে। ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে আপাতত ২-০ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে কার্লো আনচেলত্তির ব্রাজিল ফুটবল দল। আপাতত যা ফলাফল তাতে খুব একটা হতাশ হবেন না ভারতীয় ফুটবলপ্রেমীরা। বলাবাহুল্য, এদিন ম্যাচের প্রথম বাঁশি থেকেই আক্রমণ সংগঠিত করতে দেখা গিয়েছিল পাঁচবারের বিশ্বজয়ীদের।

ম্যাচের ঠিক ১ মিনিটের মাথায় গোলের সুযোগ পেলে ও সেটি কাজে লাগাতে পারেননি এস্তেভাও উইলিয়াম। ঠিক মিনিট কয়েকের মধ্যেই ব্রাজিল গোল পোস্ট লক্ষ্য করে দুরপাল্লার শট নিয়েছিলেন আপুইয়া। তারপর ও একবার গোলের সুযোগ এসে গিয়েছিল ভারতীয় দলের কাছে। কিন্তু অল্পের জন্য লক্ষ্য ভ্রষ্ট হয়। এদিন মাত্র চার মিনিটের মধ্যেই দুইটি কর্নার আদায় করে নিয়েছিল ভারতীয় দল। যদিও সুবিধা মেলেনি। ৮ মিনিটের মাথায় ভারতীয় রক্ষণে হানা দিয়ে দুরন্ত শট নিয়েছিলেন ভিনিসিউস জুনিয়র। তবে হাত দিয়ে পরিস্থিতি সামাল দেন গুরপ্রীত সিং সান্ধু।

১৩ মিনিটের মাথায় আক্রমণে উঠে এসেছিলেন মনবীর সিং। কিন্তু আটকে গিয়েছিলেন ডিফেন্সে। পাল্টা আক্রমণে উঠে দুরন্ত শট নূন পেদ্রো। যদিও সেখান থেকে গোল আসেনি। তবে ২৪ মিনিটের মাথায় আসে বহু প্রতীক্ষিত গোল। ম্যাথিউসের পাস থেকে বল ধরে ভারতের ডি বক্সে ঢুকে পড়েছিলেন এস্তেভাও। সেখান থেকেই দুরন্ত শটে গোল। ১-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। তারপর ৪২ মিনিটের মাথায় মাঝমাঠ থেকে বল নিয়ে শট নিয়েছিলেন পেদ্রো। গুরপ্রীত আটকে দিতে গেলেও বল চলে গিয়েছিল গোলের মধ্যে। যারফলে ২-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। প্রথমার্ধের তিন মিনিটের পর অতিরিক্ত তিন মিনিট সময় সংযুক্ত করা হয়েছিল ম্যাচ রেফারির তরফে‌। তবে বদলায়নি ফলাফল।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *