Emraan Hashmi hidden in bathroom: কলকাতায় এসে আতঙ্ক! প্রাণ বাঁচাতে বাথরুমে লুকোন ইমরান, তারপর... | Emraan Hashmi Recalls Getting Trapped in a Kolkata Mall Bathroom During Jannat Promotion in 2008 - 24 Ghanta Bangla News
Home

Emraan Hashmi hidden in bathroom: কলকাতায় এসে আতঙ্ক! প্রাণ বাঁচাতে বাথরুমে লুকোন ইমরান, তারপর… | Emraan Hashmi Recalls Getting Trapped in a Kolkata Mall Bathroom During Jannat Promotion in 2008

Spread the love

বলিউড অভিনেতা ইমরান হাশমি (Emraan Hashmi) মানেই একসময় তরুণ প্রজন্মের কাছে ছিল এক উন্মাদনা। বিশেষ করে ২০০৮ সালে মুক্তি পাওয়া তাঁর সুপারহিট ছবি ‘জান্নাত’ (Jannat) বক্স অফিসে যে ঝড় তুলেছিল, তা আজও সিনেপ্রেমীরা ভুলতে পারেননি। কিন্তু এই ছবির প্রচার করতে গিয়ে যে একবার খোদ কলকাতাতেই অভিনেতার প্রাণ সংশয় হতে বসেছিল, সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা এত বছর পর প্রকাশ্যে আনলেন পর্দার ‘অর্জুন দীক্ষিত’। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে, উন্মত্ত জনতার হাত থেকে বাঁচতে শেষমেশ শপিং মলের একটি বাথরুমে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল তাঁকে!

ঠিক কী ঘটেছিল সেদিন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই হাড়হিম করা অভিজ্ঞতার স্মৃতি চারণ করেছেন ইমরান হাশমি। তখন দেশজুড়ে চলছে আইপিএল (IPL)-এর প্রথম মরসুম। ঠিক সেই সময়েই, অর্থাৎ ২০০৮ সালের ১৬ মে ‘জান্নাত’ ছবির টিম এসে পৌঁছায় কলকাতায়। শহরের একটি নামী শপিং মলে আয়োজন করা হয়েছিল ‘মিট অ্যান্ড গ্রিট’ অর্থাৎ ভক্তদের সঙ্গে সরাসরি জনসংযোগের একটি অনুষ্ঠান। কিন্তু প্রিয় নায়ককে চোখের সামনে দেখতে পেয়ে সাধারণ মানুষের উচ্ছ্বাস নিমেষেই রূপ নেয় চরম বিশৃঙ্খলায়।

ইমরান জানান, প্রথমে সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভিড় এতটাই বাড়তে থাকে যে মল চত্বরে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। চারিদিক থেকে শুধু ভেসে আসছিল অভিনেতার নাম। প্রত্যেকেই একবার ছুঁয়ে দেখতে বা কাছ থেকে দেখতে চাইছিলেন তাঁদের প্রিয় তারকাকে। অবস্থা বেগতিক দেখে মলের মালিক নিজেই আসরে নামেন। নিরাপত্তার খাতিরে এবং ভিড় সামাল দিতে ইমরানকে তড়িঘড়ি সরিয়ে নিয়ে যাওয়া হয় মলের একটি বাথরুমে। পরিস্থিতি এতটাই হাতের বাইরে গিয়েছিল যে, শেষ পর্যন্ত পুলিশ ডাকতে বাধ্য হন কর্তৃপক্ষ। পুলিশ এসে জনতাকে ছত্রভঙ্গ করার পর তবেই বাথরুম থেকে মুক্ত পান অভিনেতা।

এই ঘটনা ইমরান হাশমির কেরিয়ারে এক বিশাল টার্নিং পয়েন্ট ছিল। এই ছবি দিয়েই বলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী সোনাল চৌহান। মুকেশ ভাটের প্রযোজনা এবং কুনাল দেশমুখের পরিচালনায় তৈরি এই ছবির মূল ইউএসপি (USP) ছিল এর গান। কেকে-র গাওয়া ‘জারা সা’ গানটি আজও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করে। দীর্ঘ ১৮ বছর পেরিয়ে এসেও কলকাতার সেই বাথরুমে আটকে থাকার স্মৃতি যে ইমরান হাশমি এখনও ভুলতে পারেননি, তা তাঁর কথাতেই স্পষ্ট হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *