Whatsapp-এ পাতা হচ্ছে ফাঁদ, পা দিলেই খোয়াবেন সর্বস্ব! – Bengali News | Whatsapp Fraud, If you fall into this Trap, will lose everything!
সময় যত এগোচ্ছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পুরনো হচ্ছে জালিয়াতির বিভিন্ন ধরন। আর তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে নতুন ধরনের জালিয়াতিও। এবার সেই তালিকায় নতুন সংযোজন হোয়াটসঅ্যাপের মাধ্যমে জালিয়াতি। এর ফলে মুহূর্তেই খালি হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই ধরনের জালিয়াতির হাত থেকে কীভাবে সুরক্ষিত রাখবেন নিজেকে?
সম্প্রতি একটি সংস্থা তার গ্রাহকদের ‘স্ক্রিন মিররিং ফ্রড’ নামক এক জালিয়াতির ধরন নিয়ে সতর্ক করেছে। প্রতারকরা সাধারণ মানুষকে স্ক্রিন শেয়ার করতে একপ্রকার বাধ্য করে। আর সেখান থেকে ওই সব মানুষদের ব্যক্তিগত তথ্য, ওটিপি, ব্যাঙ্কের একাধিক তথ্য, পাসওয়ার্ড চুরি করে প্রতারকরা। তারপর সেই তথ্য ব্যবহার করে গ্রাহকের চূড়ান্ত ক্ষতি করে দিতে পারে জালিয়াতরা।
এই প্রতারকরা সাধারণত কোনও ব্যাঙ্ক বা অর্থনৈতিক সংস্থার কর্মী হিসাবে ফোন করে। তারপর অ্যাকাউন্টে সমস্যা রয়েছে, এমন একটা অজুহাত দিয়ে স্ক্রিন শেয়ার করতে বলে। তারপর ব্যবহারকারী যখন অ্যাপে ডিটেলস দেয়, তখন তা থেকে প্রতারকরা ওটিপি, পাসওয়ার্ড বা অন্যান্য তথ্য পেয়ে যায়।