Indian Railways: ১৮২ কোটি টাকা ঢালছে রেল, যাত্রীদের সম্পূর্ণ অভিজ্ঞতাই বদলে যাবে এবার - Bengali News | Indian Railways Revamp, Rail Minister Ashwini Vaishnaw Says Passenger Reservation System now can book 25000 Tickets in a Minute - 24 Ghanta Bangla News
Home

Indian Railways: ১৮২ কোটি টাকা ঢালছে রেল, যাত্রীদের সম্পূর্ণ অভিজ্ঞতাই বদলে যাবে এবার – Bengali News | Indian Railways Revamp, Rail Minister Ashwini Vaishnaw Says Passenger Reservation System now can book 25000 Tickets in a Minute

Spread the love

নয়া দিল্লি: ভারতীয় রেলে আসছে বড় বদল। যাত্রীদের টিকিট বুকিং বা প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমে আসছে বিরাট পরিবর্তন। বুধবার, ২০ অগস্ট লোকসভায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজেই জানিয়েছেন সেই আপডেট। তিনি জানিয়েছেন, বর্তমানে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমে প্রতি মিনিটে ২৫ হাজার টিকিট কাটা সম্ভব হচ্ছে।

সংসদে পিআরএস আপগ্রেড নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। রেলের বর্তমান বুকিং সিস্টেম কীভাবে কাজ করছে, তা নিয়ে জানতে চাওয়া হয়েছিল। সেই প্রশ্নের উত্তরেই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, “ভারতীয় রেলওয়েতে ক্যাপাসিটি বৃদ্ধি ও টেকনোলজিক্যাল আপগ্রেডেশন ক্রমাগত চলছে। বর্তমানে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমে প্রতি মিনিটে ২৫ হাজার টিকিট কাটা হয়।”

রেলমন্ত্রী জানিয়েছেন, হার্ডওয়ার, সফটওয়ার, নেটওয়ার্কের আপগ্রেডেশন করা হচ্ছে। একইসঙ্গে নিরাপত্তা পরিকাঠামোয় উন্নতি করা হচ্ছে। নতুন টেকনোলজিও তৈরি করা হচ্ছে অতিরিক্ত এই ফিচার্সগুলি যোগ করার জন্য। নতুন যে সিস্টেম তৈরি করা হচ্ছে, তা বর্তমান দক্ষতার তুলনায় চারগুণ বেশি হবে। কেন্দ্রের তরফে ১৮২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রজেক্টের জন্য।

ভারতীয় রেলওয়েতে মোবাইল টিকিটিং ব্যবস্থাতেও উন্নতি হচ্ছে বলে জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সম্প্রতিই রেলের তরফে রেলওয়ান অ্যাপ আনা হয়েছে। এই অ্যাপের  মাধ্যমে সংরক্ষিত ও অসংরক্ষিত টিকিট কাটা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *