গর্ভে যমজ সন্তান, হার্টের দুরূহ অস্ত্রোপচারে বাঁচলেন তরুণী - 24 Ghanta Bangla News
Home

গর্ভে যমজ সন্তান, হার্টের দুরূহ অস্ত্রোপচারে বাঁচলেন তরুণী

Spread the love

এই সময়: গর্ভে যমজ সন্তান, তার মধ্যেই প্রাণঘাতী হৃদরোগ। তীব্র শ্বাসকষ্ট নিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন ২৬ বছরের অন্তঃসত্ত্বা তরুণী। সেই সঙ্কটজনক পরিস্থিতিতে জটিল হার্ট প্রসিডিয়োর সফল ভাবে সম্পন্ন করে মা ও গর্ভস্থ দুই সন্তানের জীবন বাঁচিয়ে নজির গড়ল ইএম বাইপাসের মণিপাল হাসপাতাল।

ভাগলপুরের বাসিন্দা রোজি় কুমারীকে গর্ভাবস্থার ২৪তম সপ্তাহে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের দাবি, তিনি ক্লাস ফোর হার্ট ফেলিয়োরে ভুগছিলেন। অর্থাৎ, বিশ্রামের সময়েও তাঁর তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল। পরীক্ষায় ধরা পড়ে, রিউম্যাটিক মাইট্রাল স্টেনোসিসের কারণে হৃদযন্ত্রের মাইট্রাল ভালভ মারাত্মক ভাবে সংকীর্ণ হয়ে গিয়েছে। পাশাপাশি ফুসফুসে রক্তচাপও অস্বাভাবিক ভাবে বেড়ে যায়। ফলে মা ও জোড়া ভ্রূণের জীবনই মারাত্মক ঝুঁকির মুখে পড়ে।

পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় চিকিৎসকরা জরুরি ভিত্তিতে ‘বেলুন মাইট্রাল ভালভোটমি’ (বিএমভি) করার সিদ্ধান্ত নেন। ক্যাথল্যাবে হাসপাতালের সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিয়োলজিস্ট দিলীপ কুমারের নেতৃত্বে ক্যাথেটার-ভিত্তিক এই প্রক্রিয়ায় সংকীর্ণ ভালভ প্রসারিত করে হৃদযন্ত্রে স্বাভাবিক রক্তপ্রবাহ ফিরিয়ে আনা হয়। যেহেতু রোগী যমজ সন্তানের মা ছিলেন, তাই গোটা প্রক্রিয়ায় বিশেষ সতর্কতা নেওয়া হয় এবং রেডিয়েশন এক্সপোজ়ার সর্বনিম্ন রাখা হয়। চিকিৎসার পরে দ্রুত উন্নতি হয় রোজি়র শারীরিক অবস্থার। পরে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও দুই সন্তানই সুস্থ বলেই দাবি হাসপাতালের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *