Team India: ধরমশালা টেস্টের আগে WTC-র সিংহাসনে রোহিতের ভারত - Bengali News | Rohit Sharma led Team India become no 1 in the World Test Championship points table - 24 Ghanta Bangla News
Home

Team India: ধরমশালা টেস্টের আগে WTC-র সিংহাসনে রোহিতের ভারত – Bengali News | Rohit Sharma led Team India become no 1 in the World Test Championship points table

Spread the love

ধরমশালা টেস্টের আগে WTC-র সিংহাসনে রোহিতের ভারতImage Credit source: PTI

কলকাতা: আর দিনতিনেক পর নয়নাভিরাম ধরমশালায় মুখোমুখি হবে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত ও বেন স্টোকসের ইংল্যান্ড। ৫ টেস্টের সিরিজের শেষ ম্যাচ জিতে ভারত সফরে হারের লজ্জা খানিকটা কমাতে চান স্টোকস-রুটরা। আর রোহিত অ্যান্ড কোংয়ের ফোকাস ৪-১ সিরিজ করে ট্রফি দেশে রাখার। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের এই টেস্ট সিরিজের শেষ ৩ ম্যাচে দাপট ছিল দেখার মতো। এ বার ধরমশালা টেস্টের আগে ভারতীয় টিমের জন্য বিরাট সুখবর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) আপডেটেড পয়েন্ট টেবলের মগডালে উঠে পড়েছে রোহিতের ভারত।

ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়া রবিবার জেতার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলের শীর্ষে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখনও অবধি ৮টি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। তাতে রোহিতব্রিগেড জিতেছে ৫টি ম্যাচ, হার ২টি ও ড্র ১টি। এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখনও অবধি সবচেয়ে বেশি ১১টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। এই মুহূর্তে WTC পয়েন্ট টেবলের শীর্ষে থাকা ভারতের পয়েন্ট ৬২। ভারতের পয়েন্ট শতাংশ ৬৪.৫৮। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ৩৬। এবং পয়েন্ট শতাংশ ৬০.০০। আর তিন নম্বরে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৭৮। আর পয়েন্ট শতাংশ ৫৯.০৯।

এই মুহূর্তে আইসিসি টিম ব়্যাঙ্কিংয়ে নজর রাখলে ভারতের দাপট দেখা যাবে। কারণ বর্তমানে বিশ্বের এক নম্বর টেস্ট টিম ভারত। অবশ্য প্যাট কামিন্সের অস্ট্রেলিয়াও আইসিসি টেস্ট টিমের ক্রমতালিকায় রোহিত শর্মার টিমের সঙ্গে একাসনে রয়েছে। আইসিসির এক নম্বর ওডিআই এবং এক নম্বর টি-২০ টিমও এখন টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলেও জ্বলজ্বল করছে ভারতের নাম।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *