FIFA বিশ্বকাপের মঞ্চে ভারত! বিষয়টা কী?
বিশ্বকাপে খেলা এখনও ভারতীয়দের কাছে স্বপ্ন। কিন্তু চর্চায় উঠে এসেছেন এক মালয়ালি। ভারত সুযোগ না পেলেও আসন্ন FIFA বিশ্বকাপে অংশ নিতে পারেন তিনি। সেই আশাতেই বুক বাঁধছেন কেরালাবাসী। বিশ্বকাপের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে কাতার। সেই দলে জায়গা পেয়েছেন ১৯ বছর বয়সি তরুণ ফুটবলার তাহসিন মহম্মদ। তাঁর বাবা ও মা, দু’জনেই কেরালার। এই তরুণ উইঙ্গারের বাবা জামশিদের বাড়ি থালাসেরিতে এবং মা শাইমার বাড়ি ভালাপট্টনমে। অর্থাৎ, তাহসিন ভারতীয় বংশোদ্ভূত।