রণজয়ের সঙ্গে বিচ্ছেদের মাঝে প্রেম নিয়ে নতুন বার্তা শ্য়ামৌপ্তির, কী লিখলেন অভিনেত্রী? | Ranajoy bishnu shyamoupti mudly divorce rumours instagram story - 24 Ghanta Bangla News
Home

রণজয়ের সঙ্গে বিচ্ছেদের মাঝে প্রেম নিয়ে নতুন বার্তা শ্য়ামৌপ্তির, কী লিখলেন অভিনেত্রী? | Ranajoy bishnu shyamoupti mudly divorce rumours instagram story

Spread the love

অভিনেতা রণজয় বিষ্ণু এবং অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির বিচ্ছেদের খরব ঘিরে টেলিপাড়ায় চর্চা বেশ তুঙ্গে। বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় এই তারকা দম্পতির আলাদা হয়ে যাওয়ার খবরে বেশ হতবাক অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরা। এই বিচ্ছেদ-চর্চা নিয়ে রণজয় বারবার নিজের বক্তব্য জানালেও, এতদিন সম্পূর্ণ নীরবতা বজায় রেখেছিলেন শ্যামৌপ্তি। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কেবলই শোভা পাচ্ছিল কাজের আপডেট, ব্যক্তিগত জীবন নিয়ে একটা শব্দও খরচ করেননি তিনি।

তবে এবার নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে একটি বিশেষ ভিডিও শেয়ার করে নতুন করে আলোচনার সৃষ্টি করলেন অভিনেত্রী। ভিডিওটি বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজার। সেখানে রীতেশকে বলতে শোনা যায়, “ভালোবাসাকে অভ্যাসে পরিণত হতে দিন, তবে অভ্যাসে পরিণত হওয়ার পর যেন ভালোবাসাটা কমে না যায়। রীতেশের বলা সম্পর্কের এই গভীর কথাটি নিজের স্টোরিতে ভাগ করে নেওয়ায় স্বাভাবিকভাবেই শুরু হয়েছে নানা জল্পনা। শ্যামৌপ্তি কি তবে নিজের ও রণজয়ের ভেঙে যাওয়া সম্পর্ক নিয়েই কোনও প্রচ্ছন্ন ইঙ্গিত দিলেন, নাকি কথাগুলো স্রেফ তাঁর মন ছুঁয়ে যাওয়ার কারণেই পোস্ট? তা নিয়ে রহস্য থেকেই যাচ্ছে।

Rannn

‘গুড্ডি’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সময় থেকেই রণজয় ও শ্যামৌপ্তির প্রেমের গুঞ্জন শুরু হয়। পর্দায় তাঁদের রসায়ন যেমন দর্শক পছন্দ করেছিলেন, তেমনই রিল লাইফের সেই প্রেম গড়ায় রিয়েল লাইফেও। প্রথম দিকে সম্পর্কের বিষয়টি গোপন রাখলেও, চলতি বছরের ভালোবাসার দিনে (ভ্যালেন্টাইন্স ডে) হিন্দু রীতি মেনে চার হাত এক হয়েছিল তাঁদের।

অন্যদিকে, বিচ্ছেদ ইস্যুতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রণজয় পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন—এসব পুরোটাই রটনা। নেটপাড়ায় ছড়িয়ে পড়া ‘চুক্তির বিয়ে’-র খবর সম্পূর্ণ উড়িয়ে দিয়ে তিনি বলেন, এই ধরনের বিষয় কেবল ধারাবাহিক বা সিনেমাতেই ঘটে, বাস্তবে নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *