‘স্ট্রিট লাইট বন্ধ, রাত সাড়ে ১২টায় মেসেজ করলেন মুখ্যমন্ত্রী’, মাঝরাতেও ‘অ্যাকশন’ সরকারের | Suvendu Adhikari sent message to minister Agnimitra as street lights were off in Burdwan
দফায় দফায় বৈঠকই শুধু নয়, যে কোনও পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থাও নিচ্ছেন নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, “মঙ্গলবার রাত ১২টায় মেসেজ করেছিলেন মুখ্যমন্ত্রী। জানান যে যে বর্ধমানে স্ট্রিট লাইট বন্ধ হয়ে আছে। সঙ্গে সঙ্গে খোঁজ নিয়েছি। ১০ মিনিটের জন্য বন্ধ হয়েছিল বলে জানতে পারি। সকালে রিপোর্ট পেয়েছি।”