SIR in Bengal: কারা প্রথম দফায় ভোট দেবেন? ট্রাইব্যুনালের নিষ্পত্তি করা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের – Bengali News | Supplementary list settled through the tribunal published before first phase election
কলকাতা: ভোর রাতে প্রকাশ করা হল ট্রাইব্যুনালের মাধ্যমে নিস্পত্তি করা সাপ্লিমেন্টারি লিস্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। নিষ্পত্তি হওয়া ভোটারদের মধ্যে যাঁরা ‘পাশ’ করলেন, তাঁরা প্রথম দফায় ভোট দিতে পারবেন। তবে প্রথম দফা ভোটের আগে কতজনের নামের নিষ্পত্তি হয়েছে, তা এখনও জানা যায়নি। ভোটাররা এপিক নম্বর দিয়ে জানতে পারবেন, তাঁদের নামের নিষ্পত্তি হয়েছে কি না।
এ দিন ভোররাতে ট্রাইব্যুনালের নিষ্পত্তি করা অ্যাডিশন ও ডিলিশন দুটি তালিকাই প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে যে বুথগুলিতে কোনও নিস্পত্তি হয়নি, সেখানে ক্লিক করলেই জানিয়ে দেওয়া হয়েছে ওই বুথে ট্রাইব্যুনালের মাধ্যমে কোনও নিষ্পত্তির তালিকা নেই। রাজনৈতিক দলগুলি আজ (বুধবার) সাপ্লিমেন্টারি তালিকা পেয়ে যাবে।