‘ভদ্রাসন’ নন্দীগ্রাম ছাড়লেন শুভেন্দু, কী হল বিধানসভায়? | Suvendu Adhikari Takes Oath as Bhabanipur MLA, Not Nandigram Legislator
নন্দীগ্রামকে তাঁর রাজনৈতিক ভদ্রাসন বলেন শুভেন্দু অধিকারী। ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলনের সময় থেকে তাঁর নাম ছড়িয়ে পড়ে রাজ্যে। এরপর ২০১৬ সাল থেকে নন্দীগ্রামের বিধায়ক তিনি। ছাব্বিশের নির্বাচনের সময় নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও প্রার্থী হন। দুটি আসনেই জেতেন। নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দুকে। শেষপর্যন্ত এদিন বিধানসভায় ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিলেন তিনি। অর্থাৎ নন্দীগ্রাম আসন ছাড়ছেন। অবশ্য কয়েকদিন আগে নন্দীগ্রামে গিয়ে তিনি জানিয়েছিলেন, নন্দীগ্রামের বিধায়ক পদ ছাড়লেও তাঁর ‘ভদ্রাসনের’ সঙ্গে সম্পর্ক চিরদিন থাকবে।