বেতন না মেলায় বাঁশবেড়িয়া পুরসভায় সাফাই কর্মীদের বিক্ষোভ
বেতন না পাওয়ার অভিযোগে বাঁশবেড়িয়া পুরসভার সামনে বিক্ষোভ সাফাই কর্মীদের। নির্দিষ্ট দিনে বেতন, অতিরিক্ত কাজের পারিশ্রমিক ও ছুটির দাবিতে পুরসভার সামনে বসে বিক্ষোভ। এই পরিস্থিতিতে ব্যাহত হয় পুরসভার কাজ। কর্মীদের দাবি ন্যায্য বলে স্বীকার করেন চেয়ারম্যান তাপস মুখোপাধ্যায়। তবে বেতন দেওয়ার জন্য কয়েকদিন সময় চেয়েছেন পুর কর্তৃপক্ষ। তা যদিও মানতে নারাজ কর্মীরা।