ইন্টার কাশী ম্যাচ নিয়ে কী বললেন সার্জিও লোবেরা?
ইন্টার কাশীর বিরুদ্ধে ম্যাচ সহজ হবে না বলেই মনে করছেন সার্জিও লোবেরা, পুরনো ছন্দে ফেরার ডাকও দিলেন মোহনবাগান কোচ।
সায়ন সেনগুপ্ত, কলকাতা: মঙ্গলবার সন্ধ্যায় যুবভারতীতে আইএসএলের পরবর্তী হোম ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বারাণসীর ইন্টার কাশী ফুটবল ক্লাব। আগের মরসুমে আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবার এই টুর্নামেন্টে খেলার ছাড়পত্র পেয়েছে ইন্টার কাশী। শুরুতে মানোলো মার্কেজের এফসি গোয়াকে আটকে দিয়ে সকলকে চমকে দিলেও পরবর্তীতে বজায় থাকেনি সেই ধারাবাহিকতা। আটকে যেতে হয়েছিল একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে।
আরও পড়ুন: মুম্বই ম্যাচে আগুনে ভুবি, ফের জাতীয় দলে ফেরানোর জোর দাবি
এই পরিস্থিতিতে পয়েন্ট টেবিলে বেশ অনেকটাই পিছিয়ে পড়েছে এই ফুটবল দল। এবার তাদের লড়াই করতে হবে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব তথা মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে। কাজটা যে সহজ নয় সেটা বলাই চলে। তার উপর গতকাল রাতেই দলের দায়িত্ব থেকে সরে আসার কথা জানিয়েছেন স্প্যানিশ বস আন্তোনিও লোপেজ হাবাস। তাঁর অনুপস্থিতি যে বাগান ফুটবলারদের মধ্যে বাড়তি অ্যাডভান্টেজ যুক্ত করবে সেটা ভালো মতোই জানেন সকলে। যদিও সেই নিয়ে ভাবছেন না বাগান কোচ সার্জিও লোবেরা।
বরং অন্যান্য ম্যাচের মতো এটিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন বাগান কোচ। আজ সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে সেই নিয়ে তিনি বলেন, ‘ আগামীকালের ম্যাচ সহজ হবে না। দলের সকলকে নিজেদের একশো শতাংশ উজাড় করে দিতে হবে। না হলে সমস্যা বাড়বে। এখন নিজেদের পুরনো ফর্মে ফিরে আসার সময়।’ পাশাপাশি এই টুর্নামেন্টের অন্যতম সফল কোচ তথা আন্তোনিও লোপেজ হাবাসের অনুপস্থিতি নিয়ে ও নিজের মতামত ব্যক্ত করেন লোবেরা।