কম্পোনেন্ট সেপারেটর যন্ত্রের উদ্বোধন শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালে - 24 Ghanta Bangla News
Home

কম্পোনেন্ট সেপারেটর যন্ত্রের উদ্বোধন শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালে

Spread the love

শ্রমজীবী হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কম্পোনেন্ট সেপারেটর কেনার উদ্যোগে প্রথম এগিয়ে আসেন শ্রীরামপুরের বাসিন্দা সমাজকর্মী তন্ময় ভট্টাচার্য। শ্রীরামপুরের বিশিষ্ট কবি রামকিশোর ভট্টাচার্য উপস্থিত থেকে বলেন, ‘আমার ক্ষুদ্র সামর্থ্য নিয়ে শ্রমজীবী হাসপাতালের পাশে দাঁড়াতে পেরে আমিই সম্মানিত বোধ করছি।’ এই উদ্যোগে এক লক্ষ টাকা দান করেন শ্রীরামপুরের বাসিন্দা দীপঙ্কর পোদ্দার। দীপঙ্কর বলেন, ‘গণ উদ্যোগের এ রকম উদাহরণ বিরল। গণউদ্যোগে যে হাসপাতাল, ব্লাড ব্যাঙ্ক চালানো যায়, তা শ্রমজীবী করে দেখিয়েছে। আমি শ্রমজীবীর পাশে সর্বদা আছি।’ শেওড়াফুলির বাসিন্দা নাট্যকর্মী তপন মোদক বলেন, ‘যন্ত্র উদ্বোধনের পদ্ধতিটি খুবই আকর্ষণীয়। যে অঙ্গীকার আমরা করলাম, সবার দায়িত্ব তা পালন করার।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *