Annapurna Bhandar: ক্ষমতায় আসার আগে থেকেই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিলাপ বিজেপির? – Bengali News | Is BJP filling up Annapurna Bhandar’s form even before coming to power?
হরিরামপুর: বিজেপি ক্ষমতায় এলে পরে মহিলাদের তিন হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে। সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভার ঘাসিপুরে মহিলাদের অন্নপূর্ণা সম্মানিধি ফর্ম ফিলাপ করানো হচ্ছিল। এবং তাঁদের আধার নম্বর ও ব্যাঙ্ক ডিটেইলস নেওয়া হচ্ছিল বিজেপির তরফে। তা নিয়েই এবার সরব তৃণমূল।
রাজ্যের শাসকদলের দাবি, স্থানীয় বিজেপি নেতারা সাধারণ মানুষের কাছে এইসব তথ্য নিচ্ছিলেন। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। ভোটারদের প্রভাবিত করা হচ্ছে বলেও অভিযোগ তৃণমূলের। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যান স্থানীয় তৃণমূল নেতা গোপেন সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। বিজেপি কর্মীদের ফর্ম ফিলাপ ও ব্যাঙ্ক এবং আধার তথ্য নিতে বাধা দেন তাঁরা। এমনকী, এনিয়ে কমিশনের কাছে অভিযোগ দায়ের করেন তৃণমূল। যদিও এনিয়ে হরিরামপুরে বিজেপির প্রার্থী দেবব্রত মজুমদারের সাফ বলেন, “নির্বাচন কমিশন স্বীকৃত ইস্তাহার বা সংকল্প পত্রই সব জায়গায় দেওয়া হচ্ছে। তৃণমূল তো লক্ষীর ভাণ্ডার ও যুবসাথী প্রচার করছে। তাদের ক্ষেত্রে যদি কোনও সমস্যা না নয় তাহলে আমাদের ক্ষেত্রে কেন হবে।”