শিক্ষক নিয়োগ পরীক্ষা সংক্রান্ত দাবিতে বিক্ষোভ পাটনায়, লাঠিচার্জ পুলিশের - 24 Ghanta Bangla News
Home

শিক্ষক নিয়োগ পরীক্ষা সংক্রান্ত দাবিতে বিক্ষোভ পাটনায়, লাঠিচার্জ পুলিশের

Spread the love

বিহারের রাজধানী পাটনায় শুক্রবার TRE-4 শিক্ষক নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ এবং BPSC-এর নিয়মাবলিতে পরিবর্তনের দাবিতে বিক্ষোভে সামিল হন হাজার হাজার চাকরিপ্রার্থী। পাটনা কলেজ থেকে শুরু হওয়া মিছিল JP গোলাম্বর এলাকায় পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। এতে বহু ছাত্র-ছাত্রী আহত হন এবং কয়েকজনকে আটকও করা হয়। আন্দোলনের নেতৃত্বে ছিলেন ছাত্রনেতা দিলীপ কুমার। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে TRE-4 বিজ্ঞপ্তি প্রকাশে দেরি করা হচ্ছে এবং সরকার শুধুই আশ্বাস দিচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *