সুইমিং পুলের ক্লোরিন থেকে চুল বাঁচাবেন কী ভাবে? জেনে নিন হেয়ার এক্সপার্টের পরামর্শ
ক্লোরিন কীভাবে চুলের ক্ষতি করে?
ডার্মাটোলজিস্টরা বলছেন, ক্লোরিন চুলের স্বাভাবিক আর্দ্রতা কেড়ে নেয়। এর ফলে চুল তার প্রাকৃতিক উজ্জ্বলতা হারায়। সহজেই ফ্রিজ়ি বা উসকো-খুসকো হয়ে পড়ে। দীর্ঘ সময় এই জলের সংস্পর্শে থাকলে চুলের গঠনগত ক্ষতিও হতে পারে। শুধু তাই নয়, মাথার ত্বকে (Scalp) চুলকানি বা প্রদাহজনিত অস্বস্তি দেখা দেয়। বিশেষ করে এই গরমকালের প্রখর রোদ, অতিবেগুনি রশ্মি (UV rays) এবং ক্লোরিন একসঙ্গে চুলের দ্বিগুণ ক্ষতি করে।