মিলছে না পর্যাপ্ত পুরস্কারমূল্য, গ্র্যান্ড স্ল্যাম বয়কটের হুঁশিয়ারি ২০ টেনিস তারকার - 24 Ghanta Bangla News
Home

মিলছে না পর্যাপ্ত পুরস্কারমূল্য, গ্র্যান্ড স্ল্যাম বয়কটের হুঁশিয়ারি ২০ টেনিস তারকার

Spread the love

প্রাইজমানি এবং খেলোয়াড়দের উন্নতি নিয়ে গ্র্যান্ডস্লাম আয়োজকদের সঙ্গে টেনিস তারকাদের দীর্ঘদিনের বিরোধ এ বার নতুন মাত্রা নিল। আসন্ন ফরাসি ওপেনকে সামনে রেখে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা অ্যারিনা সাবালেঙ্কা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দাবি আদায় না হলে খেলোয়াড়রা টুর্নামেন্ট বয়কট করতে পারেন। তিনি শুরু করলেও তাঁর সঙ্গে আরও একাধিক টেনিস তারকা রয়েছেন যারা জানিয়েছেন গ্র্যান্ড স্ল্যামের পুরস্কারমূল্য না বাড়লে বয়কট করবেন।

রোমে ২০২৬ ইতালিয়ান ওপেন শুরুর আগে সাবালেঙ্কা সহ নোভাক জোকোভিচ, ইয়ানিক সিনার এবং ইগা স্বিয়নতেকের মতো শীর্ষ ২০ জন টেনিস তারকা গ্র্যান্ড স্লামের আর্থিক কাঠামো নিয়ে হতাশা প্রকাশ করে একটি বিবৃতি জারি করেছেন। সাবালেঙ্কা বলেন, ‘আমাদের ছাড়া কোনও টুর্নামেন্ট সম্ভব নয়। আমরা আরও বেশি পারিশ্রমিক পাওয়ার যোগ্য। নিজেদের অধিকারের জন্য লড়াইয়ের একমাত্র পথ হতে পারে বয়কট।’

খেলোয়াড়দের এই অসন্তোষের মূল কারণ হলো গ্র্যান্ড স্লাম থেকে হওয়া আয় থেকে যেই অংশটা খেলোয়াড়দের দেওয়া হয় তা কমে যাওয়া। ফ্রেঞ্চ ওপেন কর্তৃপক্ষ এ বছর পুরস্কারমূল্য ৯.৫ শতাংশ বাড়িয়ে মোট ৬১.৭ মিলিয়ন ইউরো করার ঘোষণা করলেও খেলোয়াড়রা একে যথেষ্ট বলে মনে করছেন না।

carlos alcaraz during a match
কার্লোস আলকারাস

কী কী দাবি করেছেন টেনিস তারকারা?

  • গ্র্যান্ড স্লামের মোট আয়ের অন্তত ২২ শতাংশ খেলোয়াড়দের দেওয়া হোক, যা বর্তমানে মাত্র ১২ থেকে ১৬ শতাংশের মধ্যে সীমাবদ্ধ

  • ২০২৫ সালে ফ্রেঞ্চ ওপেনের আয় ১৪ শতাংশ বাড়লেও খেলোয়াড়দের প্রাইজমানি বেড়েছিল মাত্র ৫.৪ শতাংশ

  • ২০২৬ সালে ফ্রেঞ্চ ওপেনের আয়ের ১৪.৯ শতাংশ হতে পারে বলে মনে করা হচ্ছে। যা ২০২৪ সালে ছিল ১৫.৫ শতাংশ

চলতি বছর ফ্রেঞ্চ ওপেনে পুরুষ ও মহিলা চ্যাম্পিয়নরা ২.৮ মিলিয়ন ইউরো করে পাবেন এবং প্রথম রাউন্ডে হেরে যাওয়া খেলোয়াড়রা পাবেন ৮৭,০০০ ইউরো। তবে খেলোয়াড়দের দাবি, কেবল প্রাইজমানি হলেই হবে না। তারা পেনশন, স্বাস্থ্যসেবা, মাতৃত্বকালীন সহায়তা এবং টুর্নামেন্টের সূচি নির্ধারণে খেলোয়াড়দের অংশগ্রহণের দাবিও তুলেছেন। বিশেষ করে গভীর রাত পর্যন্ত ম্যাচ খেলা এবং ঠাসা ক্যালেন্ডার নিয়ে খেলোয়াড়রা উদ্বিগ্ন।

তবে ২০ জন খেলোয়াড় বয়কটের হুঁশিয়ারি দিলেও অনেকে আলোচনার পক্ষে। কেউ কেউ সরাসরি প্রতিবাদ করেছেন।

আগামী মাসে উইম্বলডন তাদের নতুন প্রাইজমানি ঘোষণা করবে। তার আগে গ্র্যান্ড স্লাম আয়োজক এবং খেলোয়াড়দের এই সংঘাত টেনিস বিশ্বে বড় ধরনের অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।

Jannik Sinner
ইয়ানিক সিনার

কোন কোন খেলোয়াড় সই করেছেন দেখে নিন

মহিলা: অ্যারিনা সাবালেঙ্কা, কোকো গফ, ইগা স্বিয়নতেক, জেসিয়া পেগুলা, ম্যাডিসন কিজ, জেসমিন পাওলিনি, এমা নাভারো, জ়েং কুইনউইন, পাউলা বাডোসা, মিরা অ্যানড্রিভা

পুরুষ: ইয়ানিক সিনার, কার্লোস আলকারাজ়, আলেকজ়ান্ডার জ়ুভেরেভ, টেলর ফ্রিৎজ়, অ্যালেক্স ডি মিনায়ুর, ক্যাস্পার রুড, ড্যানি মেদভেদভেদ, অ্যান্ড্রি রুবেলভ, স্তেভানোস টিস্টিপাস

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *