নির্বাচনের ফল নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল, জয়ী প্রার্থীদের কী নির্দেশ দিলেন মমতা? - 24 Ghanta Bangla News
Home

নির্বাচনের ফল নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল, জয়ী প্রার্থীদের কী নির্দেশ দিলেন মমতা?

Spread the love

জয়ী প্রার্থীদের নিয়ে বুধবার বিকেলে বৈঠক করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, এ দিনের বৈঠকে মমতা জানান, ১০০টির বেশি আসনে ‘জোর করে হারিয়ে’ দেওয়া হয়েছে। এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তৃণমূল নেত্রী। পাশাপাশি, জয়ী প্রার্থীদের নিজের এলাকায় থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। দলের একটি শৃঙ্খলা রক্ষা কমিটি গড়েও দেন তৃণমূল সুপ্রিমো। এই কমিটিতে আছে ডেরেক ও’ব্রায়েন, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, শুভাশিস চক্রবর্তী ও অসীমা পাত্র।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *