Hooghly: নাম নেওয়া হল না….মঞ্চে উপস্থিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়ায় কর্মিসভায় ব্যাপক ক্ষোভ - 24 Ghanta Bangla News
Home

Hooghly: নাম নেওয়া হল না….মঞ্চে উপস্থিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়ায় কর্মিসভায় ব্যাপক ক্ষোভ

Spread the love

Hooghly: নাম নেওয়া হল না….মঞ্চে উপস্থিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়ায় কর্মিসভায় ব্যাপক ক্ষোভ

হুগলি: কর্মিসভা হচ্ছে। কিন্তু মঞ্চে বেছে বেছে তৃণমূল নেতৃত্বের নাম বলা হল। বলা হল না তৃণমূল নেতৃত্বের একাংশের নাম। উত্তরপাড়ায় তৃণমূলের কর্মিসভায় নেতৃত্বের নাম না বলায় ক্ষোভ। মিছিল করে কর্মিসভায় লোক নিয়ে এলেও মঞ্চে ডাকা হয়নি বলেও অভিযোগ তৃণমূল কাউন্সিলরের। রবিবার উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে কর্মিসভা হয় বলাকা মাঠে। সেখানে উত্তরপাড়া বিধানসভার কর্মীদের ডাকা হয়েছিল।উপস্থিত ছিলেন জেলা নেতৃত্বও। ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

উত্তরপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর তাপস মুখোপাধ্যায়ের অভিযোগ, সেখানে যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক শুভদীপ মুখোপাধ্যায় উপস্থিত থাকলেও, তাঁকে মঞ্চে ডাকা হয়নি বা তাঁর নাম বলা হয়নি।তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিকেও মঞ্চে ডাকা হয়নি। অথচ কোন্নগর উত্তরপাড়া শহর-সভাপতিরা ছিলেন জেলার যুব সভানেত্রীও মঞ্চে বক্তব্য রাখেন। কাউন্সিলরের অভিযোগ দলের সবাইকে এক হয়ে চলার বার্তা দেওয়া হলেও এটা মানা হচ্ছে না।

উত্তরপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, “খুবই দৃষ্টিকটু লেগেছে। কাউন্সিলরের নাম বলেনি, নাম বলতে গেলে, উত্তরপাড়া, কোন্নগর, নবগ্রাম, কানাইপুর পঞ্চায়েত-সব এলাকার নেতৃত্বের নাম বলতে হয়। কিন্তু আমার রাজনৈতিক জীবনে দেখা, যে এলাকায় কর্মিসভা হয়, সেই এলাকার কাউন্সিলররা কিন্তু প্রাধান্য পান। কাউন্সিলরদের নাম বলেননি, সে পর্যন্ত ঠিক ছিল। কিন্তু তিনি পদাধিকারীদের নাম বলেননি, সে মানা যায় না। পদাধিকার বলে কোন্নগর, উত্তরপাড়ার প্রেসিডেন্টকে বক্তব্য রাখতে বললেন, তখন বাকিদেরও বলা উচিত ছিল। শুভদীপ মুখোপাধ্যায় তো রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক, ওঁর নামটা বলা উচিত ছিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *