‘আগেই সতর্ক করেছিলাম…’, তৃণমূলের হারের পরে মমতাকে নিশানা জহর সরকারের
তৃণমূল কংগ্রেসের হারের জন্য দুর্নীতি ও বেকারত্বই দায়ী বলে মনে করেন রাজ্যসভার প্রাক্তন সদস্য জহর সরকার। তাঁর দাবি, ২০২৪ সালেই এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করেছিলেন তিনি। তবে তাঁর সেই পরামর্শ শোনেননি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।