বাহারুলের জয়ে উঠল কারচুপির অভিযোগ
এই সময়, ক্যানিং: ছোটখাটো ব্যবধান নয়, ক্যানিং পূর্বে তৃণমূল প্রার্থী বাহারুল ইসলাম জিতলেন ৯১ হাজার ৫০০ ভোটের ব্যবধানে। হারালেন আইএসএফ–এর আরাবুল ইসলাম ও বিজেপির অসীম সাফুইকে। দল পাল্টে ভাঙড় থেকে চিরশত্রু শওকত মোল্লার দুর্গে গিয়েও জয় অধরা রইল আরাবুলের। এ দিন ফল বেরনোর পরে আরাবুল কারচুপি, ইভিএম বদল নিয়ে অভিযোগ করেছেন। একই কথা বলছেন কংগ্রেস ও বিজেপি প্রার্থীও। যদিও বাহারুলের দাবি, ‘মানুষ আমাকে ভালোবাসা দিয়েছেন। তৃণমূলের নবীন প্রবীণ সবাই আমাকে ভোট দিয়েছেন।’