SIR নিয়ে প্রবল বিক্ষোভ, তবু পদ্ম জিতল মতুয়া–গড়েও
নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ, রানাঘাটের দু’টি আসন, হরিণঘাটা এবং চাকদহ গত বিধানসভা নির্বাচনেই দখল করেছিল বিজেপি। এ বারও ওই সব ক’টি আসনে বিপুল জয় পেয়েছে পদ্ম শিবির। দক্ষিণ ২৪ পরগনার কুলতলি, মগরাহাট–পূর্ব, জয়নগর এবং ক্যানিং–পূর্ব আসনের ভোটারদের একটা বড় অংশ মতুয়া। তবে এই আসনগুলিতে তৃণমূল এ বার বড় ব্যবধানে জয় পেয়েছে। আবার, দুই দিনাজপুর এবং কোচবিহারের যে কেন্দ্রগুলিতে মতুয়ারা ফ্যাক্টর, সেখানে বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেপি।