ভোটের ফল ঘোষণার পরেই তৃণমূল অফিসে পড়ল তালা, কারণ কী? - 24 Ghanta Bangla News
Home

ভোটের ফল ঘোষণার পরেই তৃণমূল অফিসে পড়ল তালা, কারণ কী?

Spread the love

২০১১ সালে রাজ্যে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। তার পরেই, ২০১২ সালে একটি বিশাল কাপড়ের দোকানকে কিনে, সিউড়ি পুরসভা সংলগ্ন স্বস্তিতলা মোড়ে প্রথম জেলা কার্যালয় করে তৃণমূল। সূত্রের খব্রম কেনা এবং ওই বিল্ডিংটিকে সুসজ্জিত করতে তখন খরচ হয়েছিল প্রায় ৪০ লক্ষ টাকা।

আগে এই পার্টি অফিসেই প্রত্যেক নির্বাচনের দিন এবং ফল ঘোষণার দিন এসে বসতেন অনুব্রত মণ্ডল। সেখানেই বসে দিতেন নির্দেশ। পরে প্রায় তিন কোটি টাকা খরচ করে বোলপুরে করা হয় আরও একটি জেলা কার্যালয়। তার পর থেকে সেখানেই বসেই ভোট পরিচালনা করতেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তবে নির্বাচন বা ফল ঘোষণার দিন বোলপুর (Bolpur) পার্টি অফিস থেকে অনুব্রত আসতেন সিউড়ির দলীয় কার্যালয়ে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *