ডিপকে-কে এনডিএ-তে যোগ দেওয়ার প্রস্তাব! কেন্দ্রীয় মন্ত্রী বললেন, 'আমরা এমন সরকার যারা...' - 24 Ghanta Bangla News
Home

ডিপকে-কে এনডিএ-তে যোগ দেওয়ার প্রস্তাব! কেন্দ্রীয় মন্ত্রী বললেন, ‘আমরা এমন সরকার যারা…’

Spread the love

নয়াদিল্লি: ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকে-কে এবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA) জোটে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হল। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী রামদাস…

নয়াদিল্লি: ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকে-কে এবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA) জোটে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হল। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে সিজেপি নেতাকে তাঁর দল ‘রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ)’-তে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, ডঃ বাবাসাহেব আম্বেদকরের স্বপ্ন পূরণের জন্যই অভিজিতের এই সিদ্ধান্ত নেওয়া উচিত।

বিজেপি-র জোটসঙ্গী আরপিআই (এ) নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমার মনে হয় অভিজিৎ ডিপকে একজন আম্বেদকরপন্থী। তিনি অত্যন্ত সক্রিয় এবং তরুণ। সমাজ এবং দলকে শক্তিশালী করার পাশাপাশি বাবাসাহেবের স্বপ্ন পূরণ করতে তাঁর রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ)-তে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত।”

গত মাসে দিল্লির যন্তর মন্তরে নিট-ইউজি ২০২৬ (NEET-UG 2026) পেপার লিক কাণ্ড নিয়ে সিজেপি এবং পড়ুয়াদের প্রবল বিক্ষোভের জেরে তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হয়েছিল। সেই প্রসঙ্গের পরোক্ষ উল্লেখ করে আটওয়ালে বলেন, “আমরা এমন একটা সরকার যারা বিশ্বাস করি যে কেউ ভুল করলে তার শাস্তি হওয়া উচিত। তাই তাঁর শাসক দলেই যোগ দেওয়া উচিত।”

রাজনীতি নিয়ে কী মত অভিজিতের?

কেন্দ্রীয় মন্ত্রীর এই প্রস্তাবের পর এখনও অভিজিতের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে অতীতে তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে, তিনি নির্বাচনী রাজনীতিতে নামতে চান না এবং সিজেপি-কে একটি গণআন্দোলন হিসেবেই এগিয়ে নিয়ে যেতে চান।

চলতি মাসের শুরুতেই সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিৎ বলেছিলেন, “আমাদের কোনও রাজনৈতিক দল গড়ার ইচ্ছা নেই। আমরা দেখছি কীভাবে ইডি (ED) এবং সিবিআই (CBI) ব্যবহার করে রাজনৈতিক দলগুলিকে ভেঙে দেওয়া হচ্ছে। নির্বাচনে ভোট মুছে ফেলা হচ্ছে। বিচারব্যবস্থা, নির্বাচন কমিশন এমনকী সংবাদমাধ্যমের ওপর থেকেও মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে। এই পরিস্থিতিতে দেশের এখন একটা গণআন্দোলনের প্রয়োজন।”

‘স্কুল ঠিক করো’ অভিযান

উল্লেখ্য, গত শনিবার মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলায় নিজের গ্রাম থেকে “স্কুল ঠিক করো” (School Thik Karo) নামে একটি নতুন প্রচার অভিযান শুরু করেছেন ৩০ বছর বয়সি এই নেতা। তিনি সরকারি অবহেলার কারণে গরিব পড়ুয়াদের দুর্দশার কথা তুলে ধরেন এবং বেসরকারি স্কুলের ফি বেঁধে দেওয়ার দাবি জানান। গত ৮০ বছর ধরে গ্রামীণ স্কুলগুলিকে অবহেলা করা হয়েছে অভিযোগ তুলে তিনি সরপঞ্চ এবং অভিভাবকদের এই বিষয়ে সামাজিক দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন।

যোগী রাজ্যে ফের অ্যাকশন! মিরাটে ATS র হাতে গ্রেফতার জৈশ জঙ্গি মহম্মদ জাফর

ভারতের সামরিক হাত শক্ত করতে ১০ টি সুখোই দিতে প্রস্তুত রাশিয়া

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *